admin
৭ সেপ্টেম্বর ২০২৫, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে প্রকাশ্য নারীর গলায় জুতার মালা দিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি” আটক- ৪

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে অমানবিকভাবে গলায় জোতার মালা ও চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হারুনের হাট সংলগ্ন নতুন বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বড়মানিকা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি মো. হুমায়ুন কবির নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় তার সঙ্গে আরও ২০/২৫ জন উপস্থিত থেকে ভিডিও ধারণ করাসহ মাথার চুল কাটতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, পরকীয়ার অভিযোগে শাস্তি দেওয়ার নামে এ নারীকে প্রকাশ্যে চুল কেটে জুতার মালা পরানো হয়। তবে ঘটনাটিকে অনেকেই বিচারবহির্ভূত নির্যাতন বলে আখ্যা দিয়ে নিন্দা প্রকাশ করেছেন।
মানবাধিকারকর্মীরা বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা সমাজে নারী নির্যাতনের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে।
অভিযুক্ত ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওরা বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগেও হাতেনাতে ধরা পড়েছিল। তাই এবার বিচার করেছি ও চুল কেটে জুতার মালা দিয়েছি। এরপর তাদের বিয়ে হবে।
এ বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জনান, ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে।

বরিশাল পুলিশের রেঞ্জ ডিআইজি জনাব মঞ্জুর মোর্শেদ আলম জানান, এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2791" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০