admin
১৩ মে ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলা নিউজ ডেস্ক।।

ভোলায় ১০ হাজার ১শ’ ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্ধ করেছে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার রাতে শহরের বাপ্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে এ মাছগুলো জব্দ করে। যার বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক ইলিশ মাছ। পরে বুধবার দুপুরে তা স্থানীয় অসহায়, দরিদ্র মানুষ, মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মেহেদী হাসান ভুঁইয়া জানান, ৩টি ট্রাক বোঝাই করে ভোলা থেকে মাছ পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ভোলা শহরের বাপ্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে ট্রাকগুলো আটক করা হয়। পরবর্তীতে বুধবার সকালে সেই ট্রাকগুলোতে থাকা বিভিন্ন ককশীটে প্যাকেটজাতকৃত মাছগুলো যাচাই-বাছাই শেষে যেগুলো সামুদ্রিক মাছ নয় এমন ১টি ট্রাক ছেড়ে দেয়া হয়। আর বাকি ২টি ট্রাকে সামুদ্রিক মাছ পরিলক্ষিত হওয়ায় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের পরিমান হচ্ছে ১০ হাজার ১শ’ ৪০ কেজি। যার বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক ইলিশ মাছ। এছাড়াও অন্যান্য মাছ রয়েছে। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো দুপুরে স্থানীয় অসহায়, দরিদ্র মানুষ, মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। এই সময়ে সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার কঠোর আইন রয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলা মাৎস্য অফিস ও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3799" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০