admin
২২ অগাস্ট ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক।।

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ বরাদ্দে অনিয়মের অভিযোগ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসব বরাদ্দ বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে নিয়ম অনুযায়ী পুনরায় বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। শনিবার (২২ আগস্ট) শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের অধীনে শশীগঞ্জ দক্ষিণ বাজার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ দেওয়া হয়। এর আগে ওই স্থানে অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ২০০৭ সালে তাদের প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের মাঝে ভিটা বরাদ্দের জন্য আবেদন গ্রহণ করলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও আবেদন করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ভিটা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্তদের মধ্যে অনেকে প্রকৃত ব্যবসায়ী নন এবং সরকারি চাকরিজীবীদের নামেও নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এছাড়া একসনা বরাদ্দ নেওয়ার পর অধিকাংশ ভিটা অন্যের কাছে বিক্রি বা হস্তান্তর, নিয়মবহির্ভূতভাবে পাকা স্থাপনা নির্মাণ এবং নিজেরা ব্যবসা করার শর্তে বরাদ্দ নিয়ে অন্যের কাছে ভাড়া দেওয়ার অভিযোগও করা হয়। এমনকি কিছু ভিটা মৃত ব্যক্তিদের নামেও বরাদ্দ চলমান রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তৎকালীন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি চাকরিজীবীদের নামে এসব ভিটা বরাদ্দ নেওয়া হয়েছে। তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা জানান, এসব অনিয়মের বিষয়ে চলতি বছরের ২ এপ্রিল তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আসেনি বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের মাধ্যমে দেওয়া বরাদ্দ বাতিল এবং প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নিয়ম অনুযায়ী চান্দিনা ভিটা বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে ভিটা বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করে বাতিল করতে হবে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উচছদ শিকার ব্যবসায়ী আলহাজ্ব অজিউল্যাহ হাওলাদার, কাজী আলমগীর হোসেন, সদস্য আমিরুল ইসলাম বাবলু, ফরিদ উদ্দিন ফকির, কামরুল হাসান, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ ইউসুফ, মোঃ নিরব, গোলাম মোস্তফা লিটন, মোঃ বাচ্ছু মিয়া প্রমূখ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4411" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০