admin
৭ ডিসেম্বর ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার সময়ে সঠিক চিকিৎসা পেলে খালেদা জিয়া এমন অসুস্থ্য হতেন না

ইয়ামিন হোসেন।। শেখ হাসিনার সময়ে খালেদা জিয়া সঠিক চিকিৎসা পেলে আজ তিনি এতটা অসুস্থ্য হতেন না। বিনা চিকিৎসায় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে রেখেছে আওয়ামীলীগ সরকার। সেখান থেকেই সঠিক চিকিৎসা না পাওয়াতে আজ আমাদের নেত্রী, বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থ্য হয়ে পড়েছেন বলে জানিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা সদর আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া শান্তিরহাট বাজারে খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।

গোলাম নবী আলমগীর আরো বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী, তিনি শেখ হাসিনার মত কথায় কথায় সমালোচনা ও বদনাম করেন না। আজ পর্যন্ত শেখ হাসিনা কে উদ্দেশ্য করে একটা বাজে মন্তব্য করেননি খালেদা জিয়া। তিনি আরো বলেন, আপনারা সর্তক থাকবেন, ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিটি ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন  সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব প্রমুখ। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3270" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০