admin
৮ অক্টোবর ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার বোরহানউদ্দিনে ২৬ জেলের অর্থদন্ড

টিপু সুলতান বার্তা সম্পাদক।।ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জন জেলেকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে- লালমোহনের মিছির খা (৫০) কে ৩ হাজার, নুর হোসেন (২৫) কে ৫ হাজার, মো. হারুন (৬০) কে ৩ হাজার, মো. নাছির (৩৫) কে ৫ হাজার, সুমন (২০) কে ৫ হাজার এবং বোরহানউদ্দিনের মো. এমরান হোসেন (২৫) কে ৫ হাজার টাকা। সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে ২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2984" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০