admin
৫ মার্চ ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস বিতরন কর্মসূচি অনুষ্ঠিত

মনপুরা প্রতিনিধি।। মনপুরা উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ব্র্যাক এর উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ -ফেব্রুয়ারী-২০২৬  বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকার । এই কার্যক্রমের আওতায় উপজেলার ১০০টি পরিবারের মধ্যে মোট ৩,০০০ হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল মালেক জমাদার (আরএম), বিশ্বজিৎ (আরএম), মোঃ শাহিন (বিডিইউ), মোঃ হাফেজ বিডিইউ এবং মোঃ আহাদুল (এ.এম.এম)।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করাই কর্মসূচির মূল লক্ষ্য বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ব্র্যাক-এর স্থানীয় কর্মকর্তারা বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে ব্র্যাক নিয়মিত ভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা ব্র্যাক এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3610" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০