admin
১৬ জানুয়ারী ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, দুই মেয়েকে হত্যার চেষ্টা

ইব্রাহিম আকতার আকাশ: ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামে মো. নিজাম উদ্দিন পাটোয়ারী নামের এক ইতালি প্রবাসীর বাড়িতে একদল ডাকাত হানা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী বিবি আয়শার অভিযোগ, বুধবার রাতে তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে কালো মুখোশ পড়া ৪ থেকে ৫ জন ডাকাত ঘরে ঢুকে প্রথমে তার দুই মেয়ের মুখ চেপে ধরে তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেন। পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে ডাকাতরা ঘরের পেছনের দরজা দিয়ে বেড়িয়ে যায়।

নিজাম উদ্দিনের বড় মেয়ে রিয়া আক্তার জানান, ডাকাতরা ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে প্রথমে ঘরের বৈদ্যুতিক লাইন এবং আইপিএস বন্ধ করে দেয়। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার করে তারা এ তান্ডব চালায়। তবে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা এবং কোনো স্বর্ণালংকার নেননি।

তাদের অভিযোগ, ডাকাতরা যেহেতু ঘরের কোনো মালামাল লুট করে নেয়নি শুধুমাত্র তাদেরকে অ্যাটাক করেছে, সেহেতু তাদের ধারণা ডাকাত দল তাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই এসেছে।

কয়েকজন প্রতিবেশী জানান, নিজাম উদ্দিনের স্ত্রী এবং দুই মেয়ের ডাক-চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে ঘটনাস্থলে গিয়ে তারা কাউকে দেখতে পাননি। ঘরের বৈদ্যুতিক লাইন এবং আইপিএস বন্ধ এবং পেছনের দরজার ছিটকানি ভাঙা দেখতে পেয়েছেন তারা।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন আহমেদ পারভেজ জানান, খবরটি তিনি শুনেছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাবেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/941" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০