admin
২১ মে ২০২৫, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সরকারী চাকুরীজীবীর ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টা।। নির্যাতন ও হয়রানির অভিযোগ 

 

ভোলা নিউজ প্রতিবেদক।।ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের এক বিজিবি সদস্যের আজগর এর ক্ষমতার দাপটে বেপরোয়া তার পরিবার ও স্বজনরা বলে অভিযোগ উঠেছে।

বুধবার ২১ শে মে সকালে পূর্ব ইলিশা ৯নং ওয়ার্ডের কালাম মেম্বার পোল বাজার সংলগ্ম মল্লিক বাড়ীতে গিয়ে জানা যায়, দেশরক্ষার প্রহরী বিজিবি সদস্য আজগর হোসেন জন্মস্থান বাড়ী । দেশের মানুষের নিরাপত্তায় সীমান্ত এলাকায় থাকা গর্বিত এ বাহিনীর প্রশংসা থাকলেও আজগরের বিরুদ্ধে নিজ বংশের লোকজনের বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ উঠেছে।  এ সদস্যর দাপটে তার বাবা, ভাই ও অন্য স্বজনরা মিলে জমিজমা নিয়ে মানুষের উপর নির্যাতন করে আসছে। এমন অভিযোগ তুলেন ভুক্তভোগীরা।  ভুক্তভোগী বারেক মল্লিকের স্ত্রী ছালেকা বেগম বেগম কয়েক বছর আগে আমরা জমি কিনেছি রশিদ মল্লিক থেকে এবং দখলেও আছি কিন্তু বিজিডি (বিজিবি) আজগরের ক্ষমতার দাপটে বেলায়েত মল্লিক, জাকির, মিলন, রাজিব, নাজিম ও রশিদ মল্লিক আমাদের উপর অত্যাচার করে আসছে। আমাদের ঘর ভেঙ্গে দিবে, আগুণ লাগিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে। ফাহিমা বেগম নামের এক ভুক্তভোগী বলেন, বিজিবিতে চাকুরী করে আজগর নিজেসহ আমার ভাই কে পিটিয়ে রক্তাক্ত করেছে। ফাহিমা বলেন, আজগর বলছে আমি সরকারী চাকুরী করি, আমার কথা পুলিশ, আদালত সবাই শুনবে। তোদের কথা কেউ শুনবে না।

প্রতিবেশী জাকির মল্লিক বলেন, আজগরের বলেই তারা এসব করে। সরকারী চাকুরী করে তার ক্ষমতাই তো ক্ষমতা।

কাশেম মল্লিক নামের এক ব্যক্তি বলেন, এ জমি দীর্ঘ বছর বারেক মল্লিকের দখলে আছে। এখন কি ভাব যে তারা দাবী করে আমরা বুঝি না।

মোসলেউদ্দিন নামের আরেক ভুক্তভোগী বলেন, আজগরের ক্ষমতার বলে, বারেক মল্লিকের উপর যেমন অত্যাচার করে আসছে, জমি দখলের চেষ্টা করছে, ঘরে জ্বালিয়ে দিবে। ঠিক এ ভাবেই ভাড়াটিয়া বাহিনী এনে আমার ভাইয়ের স্ত্রী কে বেঁধে পানিতে পেলে দিয়ে ঘরে আগুণ দিয়েছে এ আজগরের আত্মীয় স্বজনরা।

আমরা গরীব মানুষ, অন্যদিকে আজগর সরকারী চাকুরী করে তাই কোর্ট কাচারি সব তাদের।

এ বিষয়ে বিজিবি সদস্য আজগরের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও সম্ভব হয়নি তবে তার ভাই জাকির ও মিলন বলেন আমাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2112" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০