admin
৬ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা জেলা জজ আদালতে পরীক্ষা ছাড়াই নিয়োগ: সাবেক আইনমন্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

 

ষ্টাফ রিপোর্টার।।ভোলা জেলা ও দায়রা জজ আদালতে চাকরি পরীক্ষার নিয়ম ভঙ্গ করে গোপনে নিয়োগ দেওয়ার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ মোট ৩২ জনের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৪টি শূন্যপদের বিপরীতে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলেও পরবর্তীতে কোনো পরীক্ষা ও প্রক্রিয়া ছাড়াই অতিরিক্ত ১৮ জনকে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। পুরো নিয়োগপ্রক্রিয়া চলাকালে সরকারি ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, আত্মীয়প্রীতি ও দুর্নীতির অভিযোগও আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভোলা জেলা ও দায়রা জজ আদালতের ১৪টি পদের নিয়োগের জন্য লিখিত, কম্পিউটার ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু চূড়ান্ত নিয়োগ প্রকাশের পরপরই কোনো বিজ্ঞপ্তি ছাড়াই অতিরিক্ত ১৮ জনকে গোপনে নিয়োগ দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নিয়োগ কমিটির অন্যতম সদস্য ভোলা জেলা যুগ্ম জেলা জজ (১ম আদালত) মুহাম্মদ জাকারিয়ার নিজের ছোট ভাই গোলাম কিবরিয়াকে কোনো আবেদনপত্র ছাড়াই নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভোলার বাইরে থাকা ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশালসহ অন্যান্য জেলার প্রার্থীরাও নিয়ম বহির্ভূতভাবে প্রাধান্য পেয়েছেন। অভিযোগকারীরা বলছেন, এটি সুপ্রিম কোর্টের নিয়োগ সংক্রান্ত সার্কুলার লঙ্ঘন।

অভিযোগপত্রে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক জেলা ও দায়রা জজ এ.বি.এম. মাহমুদুল হক, বিচারিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং যুগ্ম জেলা জজসহ বিভিন্ন বিচার বিভাগীয় কর্মকর্তা–কর্মচারীকে এই বেআইনি নিয়োগচক্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আইনজীবী খালিদ মোঃ মিরাজ সংবাদ মাধ্যমে বলেন, “ভোলা জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ পরীক্ষার নিয়মকে উপেক্ষা করে গোপনে কিছু প্রার্থীর নিয়োগ দেয়া হয়েছে। এটি দেশের বিচার ব্যবস্থার প্রতি অবমাননা এবং সরকারি ক্ষমতার অপব্যবহার। আমাদের অভিযোগের মাধ্যমে আশা করছি দুদক যথাযথ তদন্ত শুরু করবে এবং বেআইনি নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

একই সঙ্গে, বেআইনি নিয়োগপ্রাপ্ত ৩২ জন উপকারভোগীর নাম, ঠিকানা ও পদবীসহ সম্পূর্ণ তালিকা দুদকের কাছে দাখিল করেছেন খালিদ মোঃ মিরাজ। অভিযোগে দাবি করা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3222" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০