admin
১ জুলাই ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তজুমদ্দিন সরকারি কলেজ : এডমিট কার্ডের খরচের নামে লক্ষ-লক্ষ টাকা বাণিজ্য, জিম্মি পরীক্ষার্থীরা

 

ডেস্ক রিপোর্ট :
ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের এডমিট (প্রবেশপত্র) কার্ড বিতরণকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

কোনো প্রকার রসিদ ছাড়াই প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানা গেছে, যা শিক্ষা বোর্ডের নির্দেশনার সম্পূর্ণ পরিপন্থী। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজালালের নির্দেশেই এই অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হচ্ছে। এইচএসসি পরীক্ষা কমিটির আহ্বায়ক কাজী নজরুল ইসলাম এবং সদস্য মো. আহসান উল্লাহ ও মো. শাহীন, সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা গ্রহণ করছেন এবং টাকা না দিলে এডমিট কার্ড দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিচ্ছেন।

​গত রবিবার (২৮ জুন ২০২৬) সকাল থেকে কলেজে এডমিট কার্ড নিতে আসা একাধিক শিক্ষার্থী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, “এ টাকা দিয়ে তোমাদের পরীক্ষা কেন্দ্রের খরচ বহন করা হবে।” তবে শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী এডমিট কার্ড বিতরণের জন্য অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। টাকা পরিশোধ করতে না পারায় অনেক দরিদ্র শিক্ষার্থী সময়মতো এডমিট কার্ড পাওয়া নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মানবিক বিভাগের শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফর্ম ফিলাপের সময় আমরা বোর্ডের নির্ধারিত সব ফি পরিশোধ করেছি। এখন পরীক্ষা চলে এসেছে, এই সময়ে হঠাৎ করে ৮০০ টাকা দাবি করা হচ্ছে। আমাদের বলা হচ্ছে, এই টাকা না দিলে নাকি পরীক্ষার হলে বসার জন্য প্রবেশপত্র দেওয়া হবে না। আমরা গরিব মানুষ, হুট করে এত টাকা কোথায় পাব? কলেজের স্যারেরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন।”

বিজ্ঞান বিভাগের আরেক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন,​”টাকা নেওয়ার কোনো রসিদ বা রশিদ বই আমাদের দেওয়া হচ্ছে না। যখন আমরা জানতে চাইলাম যে, বোর্ড তো কোনো অতিরিক্ত টাকা নিতে নিষেধ করেছে, তাহলে কেন নেওয়া হচ্ছে? তখন দায়িত্বরত শিক্ষকেরা আমাদের ধমক দিয়ে বলেন, ‘বেশি কথা না বলে টাকা জমা দাও, পরীক্ষা কেন্দ্রের খরচ কি তোমার বাপ দেবে?’ আমরা নিরুপায় হয়ে ধার-দেনা করে টাকা দিতে বাধ্য হচ্ছি।”

​এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষ মো. শাহজালাল বলেন, অনেক শিক্ষার্থী ফরমপূরণের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাকা দেয়নি। এগুলো তো আর আমাদের পকেট থেকে দিবো না। এছাড়া কলেজের ২৩ ফান্ড রয়েছে সেই খরচ সরকারিভাবে নিতে হয়।

এ বিষয় মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের উপ-পরিচালক শামীম আল মামুন জানান, এডমিট কার্ডের নামে অতিরিক্ত টাকা নেওয়ার বৈধতা নেই। বিষয়টি আপনাদের কাছ থেকে জেনেছি। মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনী ব্যবস্থা নিবো।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4004" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০