admin
১৪ জুলাই ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের লাগামহীন বর্বরতা, মৃতের সংখ্যা ছাড়াল ৫৮ হাজার

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার বিমান হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ রোববার (১৩ জুলাই) একদিনেই কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। এসব তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

 

সর্বশেষ হামলায় ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল বাজার ও একটি পানির সংগ্রহস্থলসহ একাধিক স্থানে বোমাবর্ষণ চালায়। গাজা শহরের একটি বাজারে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন, যাদের একজন ছিলেন স্থানীয়ভাবে পরিচিত চিকিৎসক ড. আহমেদ কান্দিল। এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে পানির সংগ্রহস্থলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ৬ শিশুসহ অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় শিশুরা পানির জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। তখনই সেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্য ছিল একজন যোদ্ধা; কিন্তু ‘কারিগরি ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তাদের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গাজায় পানির সংকট এখন চরমে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রায় সব পানিশোধন ও নিষ্কাশন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে বাসিন্দারা বাধ্য হয়ে সীমিত কিছু পানিকেন্দ্রে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাচ্ছেন, যেখানে হামলার ঝুঁকিও বাড়ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান এখন পর্যন্ত গাজায় আহত করেছে আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জনকে।

এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শুধু জুন মাসেই ৫ হাজার ৮০০-এর বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে অন্তত ১ হাজার শিশুর অবস্থা আশঙ্কাজনক। রোববার অপুষ্টিজনিত কারণে আরও এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংস্থাটি।

ইউনিসেফের ভাষায়, ‘শিশুদের দেহ যেন গলে যাচ্ছে। এটি শুধু একটি পুষ্টি-সংকট নয়, বরং এটি শিশুদের টিকে থাকার জন্য এক জরুরি মানবিক বিপর্যয়।’

গাজার পরিস্থিতি নিয়ে যুদ্ধবিরতির আলোচনা থমকে গেছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশসহ ২০টির বেশি দেশ আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অবস্থায়ও ইসরায়েলের হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের মানবিক বিপর্যয় নিরসনে ত্বরিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2425" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০