admin
১৬ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানের মানবিক উদ্যোগ: আরিফকে গাড়ি উপহার দিল জামায়াতে ইসলামী

ভোলা প্রতিনিধি:পবিত্র মাহে রমজানের ২৬তম দিনে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোলা জেলার আলীনগর ইউনিয়নের বাসিন্দা মোঃ আরিফকে একটি গাড়ি উপহার প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো এবং উৎসাহিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
গাড়ি পেয়ে মোঃ আরিফ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে যে সম্মান ও সহযোগিতা করেছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই উপহার আমাকে মানুষের জন্য আরও বেশি কাজ করার অনুপ্রেরণা দেবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
এ বিষয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোঃ রিপন বলেন,
“সমাজসেবায় যারা এগিয়ে আসেন তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। মোঃ আরিফ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাকে এই উপহার প্রদান করা হয়েছে যেন তিনি আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সমাজের জন্য কাজ করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর-১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসেন, ভোলা পৌরসভার আমির মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3667" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০