admin
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় নবদম্পতির উপর হামলার ঘটনায় ‘ভাইয়া ২০২০’ গ্রুপের ২ সদস্য গ্রেফতার

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলার তুলাতলি পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া নবদম্পতির উপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ‘ভাইয়া ২০২০’ গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ ফ্রেবুয়ারি) রাতে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ফারহান-৪ লঞ্চ থেকে র‍্যাব-৮ এর একটি টিম তাদেরকে গ্রেফতার করে।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত দুই আসামি হলেন- ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার মৃত রানা মিয়ার ছেলে মো. আরমান (১৯) হোসেন এবং অপরজন ধনিয়া ইউনিয়নের পরির হাট এলাকার মো. ইউছুফ মিয়ার ছেলে হৃদয় (১৮) আহমেদ।

এদের মধ্যে আরমান মামলার এক নম্বর আসামি এবং হৃদয় চার নম্বর আসামি। এদের প্রায় ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের নাম ‘ভাইয়া ২০২৯’ গ্রুপ। গ্রুপের প্রধান আরমান।

একটি বিশ্বস্ত সূত্র  জানায়, মূলত আরমান হোসেন কিশোর গ্যাং গ্রুপের লিডার। তার নেতৃত্বে একদল কিশোর একত্রিত হয়ে জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। বিশেষ করে জেলা শহরের তুলাতলি পর্যটন কেন্দ্র, ইলিশা মেঘনা রিসোর্ট, বাংলাবাজার ইকোপার্ক, দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বিনোদন কেন্দ্রসহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে ঘুরতে যাওয়া মেয়েদের উত্ত্যক্ত করত তারা। এরা দামি ব্যান্ডের মোটরসাইকেল উচ্চশব্দে চালিয়ে সাধারণ মানুষকে বিরক্তও করত।

ওই সূত্রটি আরো জানায়, গেল জানুয়ারি মাসে ওই গ্রুপের ৩ সদস্য চরফ্যাশনের জ্যাকব টাওয়ারে গিয়ে সেখানেও কলেজপড়ুয়া এক ছাত্রীকে তারা উত্ত্যক্ত করেছিল। পরে স্থানীয়রা তাদেরকে আটকে শাসন করে ভোলায় পাঠিয়ে দেয়। তাদের ১৫ থেকে ২০ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ওই গ্রুপের নাম ‘ভাইয়া ২০২০’ গ্রুপ। জানা গেছে, ২০২০ সালে তারা তারা একত্রিত হয়ে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলে। যাঁর জন্য গ্রুপের নাম দিয়েছে ‘ভাইয়া ২০২০’।

প্রসঙ্গত, গেল ৯ ফ্রেবুয়ারি ভোলা সদর উপজেলার তুলাতলি পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে ওই কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন নবদম্পতি রেদোয়ান ও তার স্ত্রী নুপুর আক্তার। কিশোর গ্যাংয়ের সদস্যরা এই নবদম্পতির পথ গতিরোধ করে তাদের ফোনে অশ্লীল ভিডিও আছে দাবি করে টাকা চায়। নবদম্পতি টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

পরে এ ঘটনায় রেদোয়ান বাদী হয়ে সদর থানায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা আত্মগোপনে চলে যান। শনিবার রাতে ফারহান-৪ লঞ্চ করে গ্রেফতার হওয়া দুই আসামি ভোলায় আসলে র‍্যাব তাদেরকে গ্রেফতার করে। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও র‍্যাবের পক্ষ থেকে ঢাকা মেইলকে জানানো হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1290" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০