admin
৭ জুলাই ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণের বিরুদ্ধে ভোলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

 

 

ইব্রাহিম আকতার আকাশ/ টিপু সুলতান ঃ ভোলার বিভিন্ন জায়গায় ক্রমাগত ধর্ষণের ঘটনায় লালমোহনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে লালমোহন চৌরাস্তায় ‌’জুলাই ছাত্রজনতা, লালমোহন-তজুমদ্দিন’ ব্যানারে সাধারণ মানুষ এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন’ করে।

এসময় বক্তারা বলেন, হাজারো মানুষের আত্মত্যাগে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এ রক্তস্রোতের অন্যতম প্রধান অংশীদার ভোলা জেলার মানুষ। কারণ, ভোলা হচ্ছে জুলাইয়ের সর্বোচ্চ শহীদের জেলা। সেখানে ধর্ষণ এভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়বে, এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাধীরা নতুন ব্যানারে গিয়ে ধর্ষণ শুরু করেছে। এছাড়া এতদিন নির্যাতনের শিকার হওয়া অনেকেও এখন জালিম হয়ে উঠেছেন। ভোলায় এ ধরনের অপরাধ মেনে নেওয়া হবে না। তজুমদ্দিনের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শুধু বহিষ্কার করলেই চলবে না, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশের অন্যতম আয়োজক শামস উদ্দিন বলেন, তজুমদ্দিন বা অন্য উপজেলায় নয়, এই লালমোহনেও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ভুক্তভোগী নারী ঠিকমতো মামলাও করতে পারেনি। একজন মাত্র আসামী গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিরা গ্রেপ্তার হয়নি। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা দায়িত্ব পালনে অপারগ হলে জনগণকে বলুন। জুলাই ছাত্রজনতা প্রশাসনকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ছাত্রজনতা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে, স্বাধীনতার সুফল জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যও অঙ্গীকারবদ্ধ।

এছাড়াও সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলার মোহাম্মদ মুসা, ছাত্রশিবির লালমোহন উপজেলা উওর সভাপতি আ: রহমান, নাগরিক ঐক্যের শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের হাফেজ মাওলানা মুফতি শফিক, ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলার দপ্তর সম্পাদক রাহাদ রুমি প্রমুখ বক্তব্য রাখেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2380" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০