admin
১৪ জানুয়ারী ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ৬০০ টাকার দ্বন্দ্বে যুবক খুন, ৭২ ঘণ্টায় ঘাতককে গ্রেফতার করলো র‍্যাব

 

মো. সবুজ, ভোলা; ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত মাত্র ৬০০ টাকা নিয়ে বিরোধের জেরে মো. শাকিল মিস্ত্রি (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলার অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প ও র‍্যাব-১ ঢাকা এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে ভোলা র‍্যাব-৮ এর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি।

এর আগে, গেল শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের কেরানির দোকান সংলগ্ন এলাকায় শাকিলের ছোট ভাই রাকিবের থেকে তামিমের পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে শাকিলকে পিটিয়ে গুরুতর আহত করেন তামিম। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর একই দিন সকাল ১০টায় শাকিলের বাবা ইউনুস মিস্ত্রি বাদী হয়ে তামিমকে আসামী করে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলা দায়ের পর র‍্যাব মামলাটি আমলে নিয়ে মাত্র ৭২ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ ভোলা ক্যাম্প ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে মামলার আসামী তামিমকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3474" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০