admin
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ভোলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৯ ফ্রেব্রুয়ারী) কলেজের মাঠে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পরে জাতীয় পতাকা উত্তলন, মাঠ ফাস্ট ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর এটিএম রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. ফয়সাল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল, বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইকবাল হোসেন, মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফরিদুজ্জামান।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ইসলামী ব্যাংক, ভোলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোবাশ্বের, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাকসুদ রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মজিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, আইসিটি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা ইসলাম পুষ্প।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1331" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০