admin
২৩ ডিসেম্বর ২০২৫, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত-৫

তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারে একটি দোকানে হামলা, লুটপাট ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, একই এলাকার ইয়াসিনের ছেলে মান্না, নুরনবীর ছেলে তুহিন, মোতাহারের ছেলে শরীফ, শাহীন, আকবরসহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকান মালিক তাজউদ্দিন বাহার ও তার পিতা জয়নাল শিকদারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় দোকান থেকে নগদ প্রায় ৩২ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বজনদের সহযোগিতায় আহত পিতা-পুত্রকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত মান্না ও ইব্রাহিম বলেন, বাজারে মারামারি হয়েছে তবে দোকানের মালামাল লুটপাটের কোন ঘটনা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন জানান, উভয় পক্ষের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলমান ছিল। চলতি মাসেই বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। সোমবার সন্ধ্যায় বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বাহার শিকদার ও জয়নাল শিকদার মারাত্মকভাবে আহত হন। এ বিষয়ে তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3344" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০