admin
২৯ জুন ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা

ভোলা নিউজ ডেস্ক।। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা শিশুশ্রম নির্মূলে সরকার, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (২৯ জুন) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), বরিশালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহযোগিতা করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ড. শাহীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান, জিজেইউএসের পরিচালক মো. মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক ডা. খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিল্প-কারখানার প্রতিনিধি, শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শ্রম সংশ্লিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। দারিদ্র্য, সচেতনতার অভাব এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে অনেক শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িয়ে পড়ে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিশুদের বিদ্যালয়মুখী করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো এবং বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা এবং নিরাপদ বিকাশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে শিশুশ্রম নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণ আরও জোরদার করতে হবে।

এ বছরের বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল, ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সভা শেষে বক্তারা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবক এবং সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3981" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০