admin
১ জুলাই ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ৪ ক্লিনিক – ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক।।

ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় লাইসেন্স নবায়ন না থাকা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখা এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে চরফ্যাশন হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মমতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং নিউ আদ্-দ্বীন হাসপাতাল ও ক্লিনিককে ৫ হাজার টাকা।
সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স নবায়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানের সময় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. তৌহিদুল ইসলাম এবং চরফ্যাশন থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4013" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০