admin
২৭ জুন ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

 

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় অন্তর্গত মেঘনা নদীর একটি অংশ হিসেবে বর্ষার এই সময়টায় মেঘনা নদীতে সাধারণত ইলিশের প্রাচুর্য থাকার কথা।নদীর বুকে জাল ফেললেই ধরা পড়ত রুপালি ইলিশ। মাছে ভরে ওঠে ঘাট, মুখে হাসি ফুটে জেলেদের।কিন্তু চলতি মৌসুমে সেই পরিচিত দৃশ্য যেন অনেকটাই অনুপস্থিত হয়ে দাড়িয়েছে এখন।ভরা মৌসুম হলেও ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা।ফলে দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো জেলে পরিবারের।

প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদীতে জাল ফেলছেন স্হানীয় জেলেরা। কেউ ফিরছেন অল্প কিছু মাছ নিয়ে,আবার কেউ ফিরছেন প্রায় খালি হাতে।মাছ বিক্রি করে জ্বালানি তেল, বরফ ও শ্রমিকের খরচই উঠছে না অনেকের।এতে দিন দিন বাড়ছে আর্থিক সংকট।ধার দেনা পরিশোধ করতে না পড়ার চিন্তায় জেলেরা।

মনপুরার হাজিরহাট,৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের খাড়ির খাল,লতাখালি,তালতলা ঘাট ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার, পঁচাকোড়ালিয়া ঘাট,মাঝের ঘাট সহ চরাঞ্চলের বিভিন্ন জেলেপল্লী ঘুরে দেখা যায়, মাছ না পাওয়ায় হতাশা ছড়িয়ে পড়েছে জেলে পরিবারগুলোর মধ্যে। অনেকেই ধার -দেনা করে নদীতে মাছ ধরতে যাচ্ছেন। কিন্তু আশানুরূপ ইলিশ না পাওয়ায় সেই ঋণ পরিশোধ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

স্থানীয় জেলে মো নবী মাঝী বলেন, প্রতিদিন নদীতে যাই, কিন্তু মাছ খুব কম পাচ্ছি। আগে এক জালে যত ইলিশ উঠত, এখন কয়েকবার জাল ফেলেও তত মাছ পাওয়া যায় না। সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে।

আরেক জেলে মো. রাকিব জানান, তেল, বরফ আর খাবারের খরচ বেড়েছে। নদীতে গিয়ে যদি মাছই না পাই, তাহলে পরিবার নিয়ে কীভাবে চলব? এখন আমরা খুবই দুশ্চিন্তায় আছি।

শুধু জেলেরাই নন, এর প্রভাব পড়েছে স্থানীয় মাছঘাট ও আড়তগুলোতেও। ঘাটে ইলিশের সরবরাহ কম থাকায় আগের মতো কর্মচাঞ্চল্য নেই। ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।

উত্তর সাকুচিয়ার লতাখালি ঘাটের আড়তদার মো ফারুখ মিয়ার কেরানী মো আজগর আলী ও দক্ষিণ সাকুচিয়া জনতাবাজার ঘাটের আড়তদার মো সিরাজ পালোয়ান ও মো জাকির হোসেন মিয়ার কেরানী মো মানছুর বলেন,ভরা মৌসুমে সাধারণত ঘাটে ইলিশে ভরে যায়।এবার সেই তুলনায় মাছ অনেক কম আসছে।ফলে ব্যবসাও আগের মতো হচ্ছে না।

স্থানীয় প্রবীণ জেলেদের মতে,কয়েক বছর আগেও এই সময়ে মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ত।কিন্তু নদীর স্রোত,আবহাওয়ার পরিবর্তন এবং পরিবেশগত নানা কারণে পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে মনে হচ্ছে।ঐ সচেতন জেলে জানান,প্রতি বছর বর্ষার শেষে প্রচুর জাটকা ইলিশ থাকে নদীতে তখন কিছু জেলে ধরা জাল বসিয়ে জাটকা ইলিশ নিধন করে থাকে যার ফলে হয় তো মাছ না পড়ারও কারন হতে পারে।

এ বিষয়ে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান,ইলিশের চলাচল অনেকটাই নদীর পরিবেশ,জোয়ার-ভাটা এবং আবহাওয়ার ওপর নির্ভরশীল।মৌসুম এখনো শেষ হয়নি। আগামী দিনগুলোতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে ইলিশের পরিমাণ বাড়তে পারে বলে তারা আশা করছেন।

তবে আশার চেয়ে বাস্তবতার চাপই এখন বেশি অনুভব করছেন মনপুরার জেলেরা।প্রতিদিন জীবিকার সন্ধানে নদীতে ছুটছেন তারা।জাল ফেলছেন,অপেক্ষা করছেন রুপালি ইলিশের।কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা না মেলায় তাদের চোখে মুখে ফুটে উঠছে উদ্বেগ,হতাশা আর অনিশ্চয়তার ছাপ।

মেঘনার ঢেউয়ের সঙ্গে লড়াই করে জীবন কাটানো এই মানুষগুলোর একটাই প্রত্যাশা নদীতে ফিরুক ইলিশের ঝাঁক, ঘরে ফিরুক স্বস্তি আর জীবিকার নিশ্চয়তা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3975" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০