admin
১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কার্ভাড ভ্যান আটকে দিলো ছাত্র জনতা

নিউজ ডেস্ক

ভোলায় ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকিয়ে দিয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকে দেয়া হয়।
বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এনিয়ে ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ী ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্য বিরোধী ছাত্র নেতা ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলীপ্যাড রোডে নিয়ে রাখে।

এর পূর্বে ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিল ও ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণসহ ৫ দফা দাবীতে বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা শহরের কে-জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদের আয়োজনে একটি মাববন্ধন করা হয়। ঘটনা স্থলে টহল পুলিশ এসে খোঁজ খবর নিয়ে চলে যায়। তাৎক্ষনিকভাবে এ বিষয়ে ইন্ট্রাকো কোম্পানির কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1877" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০