admin
২৮ ডিসেম্বর ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় সিএনজিতে থাকা শিশুসহ আরও ২ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ভোলার লালমোহন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর দিকে যাচ্ছিল। এ সময় সিএনজিটি বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ইদারার মুলকেন্দ্র মাদ্রাসার সামনের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৩২৫৯৭) নামের একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা ২ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও ৩ জন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ডের বাসিন্দা আমার দেশ লালমোন প্রতিনিধি আজিম উদ্দিন খানের মেয়ে আজমির আমরিন (২০), এই উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নের আবু তাহেরর ছেলে মিজান ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরামপুর ৪নং ওয়ার্ডের দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে মো: রিয়াজ উদ্দিন নিহত হন।

গুরুত্বর আহত অপর দুইজন সিএনজি ড্রাইভার তাজল ও ফারহান নামক এক কিশোরকে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে হাসপাতালে আনেন। অবস্থা অবনতি হলে তাদেরকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদেরও অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3371" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০