admin
৩০ মার্চ ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় খেলাফত মজলিসের ঈদ সামগ্রী বিতরণ

ভোলা নিউজ ডেস্ক।।

ঈদ মানে হাসিখুশি ঈদ মানে আনন্দ আর এ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া। অন্যর উপর সহমর্মিতা প্রকাশের মধ্যে দিয়ে ইসলামের ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে ভোলা সদর উপজেলায় দুস্থ পরিবার ও অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার ৩০ শে মার্চ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তরের উদ্যোগে ভোলা সদর আশ্রাফুল উলূম মাদ্রাসা, বাস টার্মিনালে, অসহায়-দূর্বলদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সংগ্রামী সভাপতি মাওলানা সাখাওয়াত আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস, প্রকাশনা সম্পাদক মাওলানা মুফতি নাঈম হাসান, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ, খেলাফত মজলিস ভোলা সদর থানা এর আহবায়ক, আশ্রাফুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, খেলাফত মজলিস সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উপহার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1737" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০