admin
৮ জানুয়ারী ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফজরের নামাজ পড়েই নজরুল ইসলামের সালাম নিয়ে ছুটে যান কর্মী-সমর্থকরা 

 

ইয়ামিন হোসেন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দ্বীপ জেলা ভোলার ৪টি সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ ভোলা সদর-১ আসন।

১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে প্রার্থমিক ভাবে বিএনপির মনোনয়ন পেয়েছে গোলাম নবী আলমগীর।

যদিও আসনটি শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তে ছেড়ে দিতে হচ্ছে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কে।

২০০৮ সালে ধানের শীষের প্রতিক নিয়ে এ আসন থেকে বিজয়ী হয়েছেন আন্দালিব রহমান পার্থ তবে এবার বিএনপির জোটে থাকলেও ভোট করবেন তার দলের প্রতিকে।

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় পার্থ ভোলা সদর আসনে এখনো না নামলেও তার দলের নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছে গরুর গাড়ী মার্কার প্রচারণা।

তবে সশরীরে না থাকলেও নেতাকর্মীদের মাধ্যমে ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছেন আন্দালিব রহমান পার্থ।

এদিকে বিএনপি ও বিজেপির পাশাপাশি ভোট চেয়ে পথে-প্রান্তরে ছুটে চলছেন জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরা৷

ভোলা সদর উপজেলার এমন কোন পাড়া-মহল্লা নেই যেখানে জামাতে ইসলামীর পক্ষে দাঁড়ির পাল্লার দাওয়াত পৌঁছেনি।

ফজরের নামাজের পরই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাঁড়ির পাল্লার দাওয়াত নিয়ে ছুটে যান ভোটারদের দ্বারে দ্বারে।

অন্যদিকে এমপি প্রার্থী নজরুল ইসলাম একেক ওয়াক্ত নামাজ একেক মসজিদে পড়েন এবং মানুষের কাছে দাঁড়ির পাল্লার ভোট চান৷

নির্বাচনী আচরণ মেনে ছোট পরিসরে সভা-সমাবেশ করে যাচ্ছেন তিনি।

নজরুল ইসলাম এমপি নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু, ভোলার স্বাস্থ্য সেবা উন্নতি করণসহ নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

জামায়াতে ইসলামীর সদর উপজেলার সিনিয়র এক নেতা বলেন,  জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একেকজন নজরুল হয়ে নির্বাচন করে, আমাদের কোন গ্রুপিং নেই।  আমরা সবাই নিজে কে প্রার্থী মনে করে দাঁড়ির পাল্লার পক্ষে কাজ করে যাচ্ছি।

দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠা এবং ভোলার উন্নয়নের স্বার্থে ভোলার মানুষ দাঁড়ির পাল্লায় ভোট দিবে বলে নজরুল ইসলামের প্রত্যাশা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3435" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০