admin
৫ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

 

ইব্রাহিম আকতার আকাশ : ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষর্শী ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নাবিল নুর পরিবহন ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা বাস প্রিন্স অব লাবিবা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ থেকে ২৫ জন যাত্রী আহত হন। এসময় প্রিন্স অব লাবিবা নামের বাসটি রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়।

এদিকে, ঘটনার পর ফায়ারসার্ভিস ও বোরহানউদ্দিন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন৷ তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) যাত্রীবাহী বাস প্রিন্স অব লাবিবা ডোবা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি৷

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, বাস দু’টির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন৷ তবে তাদের মধ্যে শিশু কতজন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়াও প্রিন্স অব লাবিবা বাসে আর কোনো যাত্রী আছে কিনা সেটিও নিশ্চিত করে বলা সম্ভব না। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে। সেজন্য বাসটি টেনে উপরে তোলা সময়সাপেক্ষ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1168" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০