admin
১৫ মে ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

কাগজ প্রতিবেদক।।ভোলার বিএনপি নেতা জাকির ফরাজিকে কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে কোস্টগার্ড আটককে কেন্দ্র করে বোরহানউদ্দিনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিনের হাকিম উদ্দিন লঞ্চঘাটে কর্ণফুলী-১৩ লঞ্চটি ভিড়তে গেলে জাকির ফরাজির অনুসারীরা বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

লঞ্চ সূত্রে জানা যায়, কর্ণফুলী-১৩ বিকেল ৫টায় চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মঙ্গল শিকদার ও চৌমুহনী ঘাটে যাত্রাবিরতি শেষে হাকিম উদ্দিন ঘাটের কাছে পৌঁছালে একদল লোক লঞ্চ ভিড়তে বাধা দেয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং “জাকিরকে ধরাইছে কর্ণফুলী কর্তৃপক্ষ, বিচার না হওয়া পর্যন্ত লঞ্চ ভিড়তে দেওয়া হবে না” বলে হুঁশিয়ারি দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে লঞ্চ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে লঞ্চটি দৌলতখান ঘাটে পৌঁছালেও সেখানে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দৌলতখান থানা পুলিশের সহযোগিতায় স্বল্প সময়ের জন্য লঞ্চটি ঘাটে ভিড়ে। পরে পরিস্থিতি বিবেচনায় কর্ণফুলী-১৩ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3808" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০