admin
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় আগুনে ১২ দোকান ঘর পুড়ে ছাই

 

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা: ভোলার চরফ্যাশনের শশিভূষণে আগুনে ১২ টি দোকান ঘর পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী করছেন ব্যবসায়ীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের জলিল ব্যাপারীর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে কনফেকশনারী, মুদি ও চায়ের দোকান। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রোববার রাতে কাজ শেষে বাজারের দোকান গুলো বন্ধ করেন দোকানিরা। পরে রাত ১২ টার দিকে স্থানীয় কয়েকজন বাজারের একটি দোকানে আগুনে জ্বলতে দেখেন। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। মূহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১২ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসদ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়াও ক্ষয়ক্ষতি হিসাবে ফায়ার সার্ভিস কাজ করছে।

ছবি- চরফ্যাশনে আগুনে ১২ টি দোকান পুড়ে ছাই।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3392" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০