admin
২৩ জানুয়ারী ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতখানে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে মোটরসাইকেল শোডাউন

 

মো. আওলাদ হোসেন, দৌলতখান , ভোলা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার উদ্যোগে ২৫ জানুয়ারী ২০২৫ ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলা শাখা মোটরসাইকেল শোডাউন ও মিছিলের মাধ্যমে ব্যাপক প্রচার ও প্রচারণা করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

বৃহস্পতিবার ( ২৩জানুয়ারি ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার প্রধান প্রধান সড়কগুলো মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রদক্ষিণ করে সন্ধ্যায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজ মসজীদ মাঠে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের মজলিসের সূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির , উপজেলা আমির মোঃ হাসান তারেক হাওলাদার, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা শূরা সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা মাওলানা জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, পৌর আমির গোলাম মাওলা, উপজেলা বায়তুল মাল সম্পাদক ফয়েজ আহমেদ সহ প্রমুখ। এছাড়াও পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের হাজারো নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।

 

মোটরসাইকেল শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আমির হাসান তারেক হাওলাদার উপস্থিত সবাইকে আগামী ২৫ জানুয়ারি শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলনে অংশগ্রহণ এবং সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি আরও বলেন, কর্মী সম্মেলন ভোলা জেলা জামায়াতের একটি গুরুত্বপূর্ণ বড় আয়োজন। এটি সফল করতে সকলে তৎপর হতে হবে। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1044" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০