টিপু সুলতান।। ভোলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ শুভ নামে(৩৫) এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মোঃ শুভ ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জব্দকৃত মাদকসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড সর্বদা তৎপর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন