admin
২ অগাস্ট ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ‘স্বপ্নীল’র নতুন কমিটি গঠিত: সভাপতি সাইফুল, সম্পাদক জাবেদ

 

ভোলা প্রতিনিধি।।

ভোলার অন্যতম সামাজিক সংগঠন ‘স্বপ্নীল সমাজ সেবা সংগঠন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত ১২ সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্ণব আহমেদ জাবেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ মাহমুদ।

শুক্রবার (০১ আগস্ট) সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন, সহ-সভাপতি আর কে মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহারা আক্তার ইকরা, সহ-সাংগঠনিক সম্পাদক এ আর আতিক, অর্থ সম্পাদক হাবিব আল নাহিম, সহ-অর্থ সম্পাদক এ বি আব্দুর রাজ্জাক, প্রকল্প প্রতিনিধি মো. আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক বি এম বাছেদ হোসাইন, প্রচার সম্পাদক বিবি রহিমা সাগরিকা এবং সহ-প্রচার সম্পাদক নিশিতা আক্তার।

সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান এ প্রসঙ্গে বলেন, “স্বপ্নীল একটি মানবিক সংগঠন, যা শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে এবং শিক্ষার্থীরাই এর প্রধান চালিকাশক্তি। তারা সম্মিলিতভাবে সমাজের জন্য কাজ করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

অন্যদিকে, সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি বলেন, “স্বপ্নীল শুরু থেকেই মানবিক মূল্যবোধকে ধারণ করে কাজ করে যাচ্ছে। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। এছাড়া তরুণদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিগত প্রায় পাঁচ বছর ধরে মানবকল্যাণে কাজ করে আসছি এবং আগামীতেও সততা ও নিষ্ঠার সঙ্গে এই কাজ অব্যাহত থাকবে, ইনশা’আল্লাহ।”

নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম খান দায়িত্ব গ্রহণ করে বলেন, “মানবিক মূল্যবোধকে সামনে রেখে যদি আমরা একে অপরের সহায় হয়ে কাজ করি, তাহলে সমাজে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। আমি বিশ্বাস করি, সংগঠনের সদস্যরা আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে তাদের ভূমিকা পালন করবে।”

উক্ত কমিটির সাধারণ সম্পাদক অর্ণব আহমেদ জাবেদ বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা। এই কাজ একার নয়, বরং সবার সম্মিলিত প্রয়াসেই আমরা সফল হতে পারবো।”

সংগঠনটি বর্তমানে আর্থিক সংকটে থাকা ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাব্যয় বহনে সহায়তা করছে। পাশাপাশি প্রকল্প ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অসহায় মানুষের আত্মনির্ভরশীলতা বাড়াতে কাজ করছে। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা আশাবাদ ব্যক্ত করেছেন, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ‘স্বপ্নীল’ আগামীতেও সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2585" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০