admin
২৭ জানুয়ারী ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষকে নির্বিচার হত্যাকারীদের বিচার হবেই: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা অন্যায় করেছে, লুটপাট করেছে, মানুষের জমি দখল করেছে, মানুষকে নির্বিচার হত্যা করেছে, তাদের বিচার হবেই। শাস্তি তাদের পেতেই হবে। তবে সেটা হবে আইনের মাধ্যমে। তারা মনে করেছে পার পেয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক নির্বাচন। আজকে যেই সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হচ্ছে। এই সংস্কারের জন্য বিএনপি অনেক আগেই তাদের ইস্তেহারে উপস্থাপন করেছিল। এই সংস্কারের নামের সময় জ্ঞাপন করা যাবে না। আওয়ামীলীগ মনে করেছিল বিএনপি হারিয়ে গিয়েছে। আজকে চরফ্যাশনে লাখো জনতার উপস্থিতি প্রমাণ করে বিএনপি হারিয়ে যায়নি। বিএনপি আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে।

প্রধান অতিথি আরও বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি নামক রাজনীতির যে বীজ বপন করে রেখে গিয়েছে,। সেই রাজনীতি কখনো নষ্ট হতে পারে না। ৫ ই আগস্টের পরে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। এজন্য দরকার আগামী দিনে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকা।

 

চরফ্যাশন বাসীর পক্ষ থেকে চরফ্যাশন সদর রোডে, গণসংবর্ধনা ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে সম্বর্ধনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সফিউল রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ইয়ারুল আলম লিটন, যুগ্ম আহবায়ক আব্দুর রব আকন্দ, কবির হোসেন, তরিকুল ইসলাম কায়েদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইছ এম তছলিম, চরফ্যাশন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার ২৩টি ইউনিয়নে প্রায় লক্ষাধিক বিএনপির ও অংগ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1117" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০