admin
২৭ এপ্রিল ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

মো কামরুল হোসেন সুমন,
মনপুরা প্রতিনিধিঃ

ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়া-প্রেমীসহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে ফাইনাল খেলায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আবু মুসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো কামরুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ কামাল উদ্দিন এবং ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি ও মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক সামসু আহম্মেদ মোল্লা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মাহবুব আলম শাহিন এবং সম্মানিত সদস্য মোঃ হোসেন হাওলাদার।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
ফাইনাল খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, কৌশল ও দলগত সমন্বয় দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো খেলোয়ার হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3769" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০