admin
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির জোট প্রার্থীকে ভোট দিলে ভোলায় দৃশ্যমান ও টেকসই উন্নয়ন হবে : পার্থ

টিপু সুলতান।। বিএনপির মনোনীত জোট প্রার্থীকে ভোট দিলে ভোলায় দৃশ্যমান ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন গরুর গাড়ি প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডে ফারজানা চৌধুরী টিংকুর সভাপতিত্বে আয়োজিত এক মহিলা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পার্থ বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি-ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ-এই তিনটি বিষয়ই তার নির্বাচনী অগ্রাধিকার। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমেই ভোলার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু ও মরহুম মোশারেফ হোসেন শাজাহানের সময়ে ভোলায় যে উন্নয়ন হয়েছে, তা আজও মানুষের চোখে পড়ে। আগামী ১২ তারিখের নির্বাচনে জোট প্রার্থীকে গরুর গাড়ি প্রতীকে ভোট দিলে ভোলাবাসী তার উন্নয়ন কর্মকাণ্ডও সরাসরি দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচিত হলে ভোলায় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের কোনো স্থান থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ভোলা গড়ে তোলাই তার লক্ষ্য। বক্তব্যের শেষাংশে তিনি ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা লিয়াকত হোসেনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3548" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০