admin
২৭ অক্টোবর ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার বোরহানউদ্দিন থেকে জিনের বাদশা পলাতক আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ভূয়া জিনের বাদশা সাজিয়ে প্রতারণা ও অর্থ আত্মত্মসাৎ মামলার পলাতক আসামীকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত প্রতারক হচ্ছেন জিনের বাদশা জাহাঙ্গীর মাঝি (৫৭)। তিনি লালমোন উপজেলার কালমা ইউনিয়নের চর কালিদাশ এলাকার মাঝি বাড়ীর মৃত আজগর মাঝির ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা র‌্যাব-৮ ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট মো: রিফাত।

জানা গেছে, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর কালিদাশ এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মাঝি এবং অজ্ঞাতনামা কতিপয় প্রতারক জিনের বাদশাহ সেজে প্রতারণা করার উদ্দেশ্যে ভূয়া নাম ও ঠিকানা ব্যবহার করে তাদের ব্যক্তিগত অনলাইনে বিভিন্ন পারিবারিক সমস্যা সমাধানসহ বশীকরণ করার বিজ্ঞাপন প্রদান করে দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে। তাদের এ বিজ্ঞাপন দেখে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দক্ষিণ সাদেক নগর এলাকার সৈয়দ মুহুরী বাড়ীর মৃত আব্দুস ছবুরের ছেলে মোঃ দিদারুল আলম (৪০) বিজ্ঞাপন দেখে তাদের দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত সমস্যার কথা বললে উল্লেখিত প্রতারকরা বশিকরণের মাধ্যমে তাহার সমস্যার সমাধান করার জন্য তাকে আস্বস্ত করে। চলতি বছরের বিগত ৭ ফেব্রুয়ারী থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বিকাশ নম্বরে সর্বমোট ৫৩ লাখ ৫ হাজার টাকা প্রতারণা করতঃ হাতিয়ে নেয়। পরবর্তীতে মোঃ দিদারুল আলম (৪০) উল্লেখিত প্রতারকদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নিজে বাদী হয়ে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে চট্টগ্রাম ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ভোলা র‌্যাব ক্যাম্প-৮ এর একটি চৌকস দল আধুনিক তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর) ৬টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক আসামী জাহাঙ্গীর মাঝি (৫৭) কে গ্রেফতার করে। তিনি লালমোন উপজেলার কালমা ইউনিয়নের চর কালিদাশ এলাকার মাঝি বাড়ীর মৃত আজগর মাঝির ছেলে।

এদিকে চলতি বছরের গত ১ সেপ্টেম্বর তারিখ উল্লেখিত মামলার ঘটনায় জড়িত আসামী প্রতারক মোহাম্মদ কামাল উদ্দিন মীর (৪৭) কে র‌্যাব-৮ ভোলা ক্যাম্প তাকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারক জাহাঙ্গীর মাঝি (৫৭) কে গ্রেফতার করা হয়। এছাড়া অপরাপর পলাতক সহযোগীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে। দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম প্রতিরোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছে ভোলা র‌্যাব-৮ এর ক্যাম্প অধিনায়ক।

উল্লেখ্য, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ধরণের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত চাঞ্চল্যকর ঘটনা, বিশেষ করে হত্যা, ধর্ষণ, গণ-ধর্ষণ, ডাকাতি, প্রতারণা এবং অপহরণসহ বিভিন্ন আলোচিত ঘটনার সহিত জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার ক্ষেত্রে র‌্যাব সর্বদাই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অপরাধ দমন এবং নিয়ন্ত্রণ পূর্বক দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র‌্যাব। এছাড়া মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক র‌্যাব ব্যাটালিয়ন সমূহ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3161" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০