admin
১১ জানুয়ারী ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক-২১

ডেস্ক রিপোর্ট।। ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২১ জন পরীক্ষার্থী ও তাদের সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, স্পাই ইয়ারবাডস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার সন্ধ্যায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা সন্দেহজনক আচরণের ভিত্তিতে পরীক্ষার্থীদের তল্লাশি করেন। এ সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় কয়েকজন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। তাদের কাছ থেকে ৫টি ইলেকট্রনিক ডিভাইস, ৫টি স্পাই ইয়ারবাডস ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত করতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে যেকোনো নিয়োগ ও পাবলিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।
ঘটনাটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3451" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০