admin
১২ অগাস্ট ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

 

শিক্ষা প্রতিনিধি।। সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন ভোলা জেলা। আজ ১২ আগস্ট মঙ্গলবার ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের ভোলা জেলা সভাপতি অধ্যক্ষ আব্বাস উদ্দিনের লিখিত বক্তব্যে জানা যায়, বাংলাদেশের সকল কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যথারীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার সাথে অংশগ্রহণ করে আসছিল। এরপর সমাপনী পরীক্ষাও যথারীতি চলমান ছিল। কিন্তু হঠাৎ করে ১৫-৭-২০০০২৫ তারিখে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে যার মাধ্যমে উল্লেখ করা হয় কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের কোমলমতি শিক্ষার্থীর জন্য অত্যন্ত দুঃখজনক। অথচ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকই অনুকরণ করে থাকি। হঠাৎ করে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা দিশেহারা। দেশের প্রায় ৪০ হাজার কিন্ডারগার্ডেনে ৭০ লক্ষ শিক্ষার্থী অধ্যয়ন করে আসছে। তাদের এই অনিশ্চিত জীবনে কি ঘটবে এ নিয়ে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার আশু দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি দেশের শিক্ষার যে সাফল্য সেই সাথে কিন্ডারগার্ডেনের ৬ লক্ষ শিক্ষক ও এর অংশীদার এটা বাংলাদেশ সরকার অস্বীকার করার কোন সুযোগ নেই। সর্বোপরি আগামী ২০ তারিখের মধ্যে উল্লিখিত প্রজ্ঞাপন বাতিল করে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বৃত্তি পরীক্ষার অংশ গ্রহণের সুযোগ দেয়া না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভোলার নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান, কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের ভোলা জেলা সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আদর্শ অ্যাকাডেমির অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ চৌধুরী, উপাধ্যক্ষ সেলিম রেজা, সদর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইসরাফির, জেলা কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, জেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার ফজলে রাব্বিসহ বিভিন্ন কিন্ডারগার্ডেনের শিক্ষকবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2660" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো,তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।।

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

১০

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১১

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১৩

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৪

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৫

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৬

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৭

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৮

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

২০