admin
২১ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় মাঝ নদীতে আটকে পড়া ২৮৫ যাত্রীকে সহায়তা করল কোস্টগার্ড

নিউজ ডেস্ক।।

ভোলায় মাঝ নদীতে ২৮৫ যাত্রী নিয়ে আটকে পড়া যাত্রীবাহী লঞ্চ এমভি আল ওয়ালী-৪ কে সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড। সোমবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার আনুমানিক রাত ১১টায় ভোলার ইলিশা ঘাট হতে এমভি আলওয়ালী-৪ নামক একটি যাত্রীবাহী লঞ্চ ২৮৫ যাত্রী ও ৩৫ জন কর্মীসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা শুরুর কিছুক্ষণ পর লঞ্চটি ডুবোচরে আটকে যায়। আটকে পড়া যাত্রীবাহী লঞ্চের মাস্টার তাৎক্ষণিক ভাবে কোস্টগার্ডের শরনাপন্ন হন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল পূবালি-৫ নামক লঞ্চ মালিকের সাথে তৎক্ষণিক যোগাযোগ করে লঞ্চটিকে ডুবো চরে আটকে যাওয়া এমভি আল ওয়ালী-৪ লঞ্চের পাশে নিয়ে আসেন এবং সাইড টোইং এর মাধ্যমে চর থেকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করে। পরবর্তীতে লঞ্চটি পুনরায় ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে।

তিনি আরো জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহে প্রতিনিয়তই কোস্টগার্ড এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/997" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০