admin
১৯ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ঠিকাদারের ইন্ধনে রাতের আঁধারে ঘর উত্তোলন

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে প্রভাবশালী এক ঠিকাদারের ইন্ধনে রাতের আঁধারে জোরপূর্বক অন্যের জমিতে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার টবগী ইউনিয়নের টবগী গ্রামের মৃত ছেলামত মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। অভিযুক্তের নাম মো. নুরুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগ, গেল ৭ বছর আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে টগবী মৌজার ২৪ শতাংশ জমি তিনি ক্রয় করেন। জমি ক্রয়ের পরপরই তিনি তা ভোগদখল করে আসছেন। এরপর গেল ৩ বছর আগে অভিযুক্ত নুরুল ইসলাম গংদের পুকুর থেকে ড্রেজিং করে তিনি ওই জমি ভরাট করেন। কিন্তু, তখনও কেউ এতে আপত্তি জানায়নি। হঠাৎ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে নুরুল ইসলাম গংরা ওই ২৪ শতাংশের মধ্যে থাকা ৮ শতাংশ জমি জোরপূর্বক ভোগদখলের চেষ্টা চালায়। এরপর হঠাৎ করে গেল কয়েকদিন আগে রাতের আঁধারে তাঁরা জমিতে ঘর উত্তোলন করেন। সকালে স্থানীয়রা দেখেন, ওই জমিতে দুই চালা একটি টিনের ঘর তোলা রয়েছে।

এলাকাবাসীরা বলছেন, এই জমি জাহাঙ্গীর আলমের বলে জানতেন তারা। এই জমি কখনোই কাউকে দাবী করতে শোনেননি।

অভিযুক্ত নুরুল ইসলামের দাবি, তারা মাত্র ৮ শতাংশ জমি দখলে নিয়েছেন। এই ৮ শতাংশ জমি ক্রয় সূত্রে তাঁরা পাবেন। এতদিন তাঁরা একই মৌজার জমি এওয়াজ বদল করে দখলে ছিলেন। এখন তাঁরা বাড়ির জমি দখলে নিবেন বলেই ৮ শতাংশ জমিতে ঘর তুলেছেন। তবে দিনের বেলায় নয়, রাতের আঁধারে চুরি করে ঘর তুলেছেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত নুরুল ইসলাম গং।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ইউপি সদস্য জানান, আমরা দীর্ঘদিন যাবত জেনে আসছি ক্রয় সূত্রে ওই জমির মালিক জাহাঙ্গীর আলম। হঠাৎ করে একদল দুর্বৃত্ত রাতের আধাঁরে ওই জমিতে ঘর তুলেছেন। যা একদমই নিন্দনীয় কাজ।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে জাহাঙ্গীর আলমের পরিবার। অভিযোগের ভিত্তিতে দুপক্ষকেই ওই জমিতে যেতে নিষেধ করেছি। আগামী ২৫ জানুয়ারি থানায় একটি সালিশি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধ পুলিশ মিমাংসা করতে পারে না। তবে দু’পক্ষ বিচার মানলে সমাধান করে দেয়া যাবে। নইলে এ ঘটনায় মামলা রেকর্ড করা হবে। চুরি করে রাতের আঁধারে ঘর উত্তোলন করা অন্যায় কাজ।

ভোলা নিউজ /টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/971" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০