admin
১৫ জানুয়ারী ২০২৫, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় নদীতে নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।

ভোলার মনপুরায় মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে গিয়ে এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে ইতোমধ্যে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মনপুরায় এসে পৌছেছে। কাজ শুরু করলেও মেঘনার স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ডুবুরি দল।

মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার হাজির হাট ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই নিখোঁজের ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারের জন্য মনপুরা কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৪ ঘণ্টা ব্যাপী তল্লাশী চালালেও নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় বেহুন্দি মালিক আলামিন জানায়, নিখোঁজ জেলে মোঃ মোস্তফা (৪৫)। সে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মুজাম্মেল হকের ছেলে।

তারা আরও জানায়, মঙ্গলবার বিকেল ৩ টায় মোস্তফা জাল বসানোর জন্য নদীতে যায়। কিন্তু অনেকক্ষন পর নৌকাতে কোন মানুষ দেখতে না পেয়ে জেলেদের সন্দেহ হয়। তখন জেলেরা গিয়ে খালি নৌকাটি উদ্ধার করলেও জেলে মোস্তফাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তার সার্বিক তত্ববধানে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে বরিশাল থেকে মনপুরায় আনা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল থেকে ডুবুরি টিমটি মনপুরায় এসে পৌছায়। এদিকে মনপুরা ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে আগত ডুবুরি টিমের যৌথ প্রচেষ্ঠায় নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ চলছে।

এব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ ফজলুর রহমান জানান, আমরা গতকাল থেকে উদ্ধার কাজে স্বক্রিয় আছি। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের বরিশাল রেঞ্জের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস বরিশাল রেঞ্জের ডুবুরি টিম লিডার মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে মেঘনা নদীর এই পয়েন্টে স্রোত বেশি হওয়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। নিঁখোজ জেলেকে খুঁজে পেতে অনুসন্ধানের ভিত্তিতে আমাদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে।।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/929" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০