admin
১৪ জানুয়ারী ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা সরকারি কলেজে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলা সরকারি কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী জমজমাট তারুণ্য মেলা । আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন।

এসময় শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর রাজ রাশেদ আলমগীর, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান মাহমুদ রিয়াজ, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মজিবুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদ ও আজগর আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

দুই দিনব্যাপী এ মেলায় কলেজের একাদশ-দ্বাদশসহ বিভিন্ন বিভাগের ৬টি স্টল অংশ নিয়েছেন । প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গণ জুলাই বিপ্লবের আবহে সজ্জিত হয়েছে । মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও পণ্য প্রদর্শনী স্থান পেয়েছে । মেলা চলবে ১৪ এবং ১৫ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/916" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০