admin
১১ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক সংস্কারের কাজে জামায়াতে ইসলামী নেতাকর্মী

নিউজ ডেস্ক

ভোলা সদর উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করলেন পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিন। এ সময় দলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে পৌর ৪ নং ওয়ার্ডের শাহবাজপুর সড়ক নামক রাস্তাটি সংস্কার করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) সকালে ভোলা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পৌর ৪ নং ওয়ার্ড চরনোয়াবাদ এলাকার প্রায় দেড় হাজার মানুষ যাতায়াতের জন্য শাহবাজপুর সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে বালুভর্তি ট্রলি চলাচলের ফলে বিভিন্ন খানাখন্দে রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাদাযুক্ত এবং শুষ্ক মৌসুমে ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছিল।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ভোলা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।
চরনোয়াবাদ গ্ৰামের বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, “গত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি। কিন্তু পার্শ্ববতী এলাকাগুলোর রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এ রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে।”
এদিকে, জামায়াত ইসলামীর নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
ভোলা পৌর জামায়াতের আমির মো. জামাল উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এ রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ৪ দফা কর্মসূচির চতুর্থ কর্মসূচি সমাজ সংস্কার ও সমাজ সেবা এর আওতায় আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি ধর্মীও ও রাজনৈতিক দলই নয় ‘ইসলাম ইস দ্যা কমপ্লিট কোড অব লাইফ’ হিসেবে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের প্রয়োজনে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আজকের কর্মসূচি তারই প্রমাণ। গত ১৫ বছর আমরা কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারিনি এমনকি সমাজসেবামূলক কার্যক্রমেও বাঁধা দিয়েছে। আলহামদুলিল্লাহ গত ৫ আগস্টের পর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই কাজ করে যাচ্ছে। এতোদিন আমরা নানারকম অপরাধ কর্মকান্ড দেখেছি, সমাজ সংস্কারের নামে পকেট ভারি করা হয়েছে। কিন্তু একমাত্র জামায়াতে ইসলামীর প্রত্যেকটি কর্মী নিজেদের পকেটের টাকা খরচ করে দেশের কল্যাণে নিবেদিত কর্মী হিসেবে ভূমিকা পালন করছে।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
এসময় পৌর ৪ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, জাপান টোকিও অফিস সম্পাদক মো. কামরুল ইসলাম, হাফেজ মো. গিয়াস উদ্দিনসহ ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সকল কর্মী ও সমর্থকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/877" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০