admin
১০ জানুয়ারী ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে বসতঘর ভেঙে মালামাল লুট, আগুন দেয়ার অভিযোগ

লালমোহন প্রতিনিধি

ভোলার লালমোহনে গভীর রাতে বসতঘর ভাঙচুর এবং আগুন দিয়ে পুরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার লালমোহন ইউনিয়নের মোক্তব বাজার এলাকার মো. ইমাম হোসেনের বাড়ির। এই ঘটনার পূর্বে গত ৬ জানুয়ারি বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতিকে কেন্দ্র করে মো. ইমাম হোসেনের স্ত্রী নাজমা লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন, যার নং-২৫৮।

মো. ইমাম হোসেন (৭২) অভিযোগ করে বলেন, এই জমিটি লালমোহন মৌজার ৪৭১নং খতিয়ানে আমরা প্রায় ২শ’ বছর যাবৎ ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছি। গত শুক্রবার ভেকু দিয়ে মাটি কেটে জমির উপর ভিটা তৈরী করে ঘর বানিয়ে বসবাস শুরু করি। হঠাৎ বুধবার রাত অনুমানিক ১২টার দিকে এলাকার হাসান শাহাজাদা, আরজু, নাজিম উদ্দিন, কামরুল ইসলাম, ছলেমান, আবদুল্যাহ আল নোমান, মাইনুল হোসেন জুয়েল, মাকসুদুর রহমান, রফিজলসহ একটি সংঘবদ্ধ দলের প্রায় ২৫ জন আমার স্ত্রী নাজমা ও মেয়ে ফাতেমাকে ঘর থেকে টেনে হেছরে বের করে ব্যাপক মারধর করে এবং ঘরটিকে ভেঙেচুরে আগুন ধরিয়ে দেয়। ঘরের ভিতরের মালামাল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ঘটনার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলেও রাতে ঘটনাস্থলে কোনো পুলিশ যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম হোসেন ঘটনার সুস্থ বিচারের দাবী করেন।

এ ব্যাপারে অভিযুক্ত হাসান শাহাজাদা বলেন, এখানকার ৩২ শতাংশ জমি আমার ভগ্নিপতির ক্রয়কৃত সম্পত্তি। ইমাম হোসেন আমাদের জমিতে জোর করে ঘর করে। তবে বুধবার রাতের ঘটনাটি সাজানো। লালমোহন থানার অফিসার ইনজার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে সকালে ওই স্থানে পুলিশ পাঠিয়েছি। তবে উভয় পক্ষরই পাল্টা-পাল্টি থানায় দুটি সাধারণ ডায়েরি রয়েছে। গতরাতের আগুন লাগার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/862" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০