বোরহানউদ্দিন সংবাদদাতা।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা, ফেস্টুন, প্লাকার্ড সহ শ্লোগানে শ্লোগানে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে হাজির হয়।
পরে বেলা ১২ টায় ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ-সময় রেলিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম তার বক্তব্যে বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়া কে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের অবদানের কথা স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে জনগনের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন