admin
১৯ অগাস্ট ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-আটক -৩

 

ভোলা প্রতিনিধি ঃ ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমোহনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ এলাকার মো. আমির হোসেন, দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার মো. মঞ্জু এবং চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর এলাকার মো. হাসান।

গত ১০ আগস্ট গভীর রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বাড়িতে হানা দেয় ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল।এসময়,দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। পরে আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর মামলা হলে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তিনজনকে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ছয়টি বালা, এক জোড়া কানের ঝুমকা, দুটি চেইন, দুটি আংটি, এক জোড়া ছোট কানের ঝুমকা, একটি চিকন চেইন এবং চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও চুরিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মো. মঞ্জুর বিরুদ্ধে ছয়টি এবং মো. আমির হোসেনের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4367" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০