admin
১৮ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় স্বামীকে হত্যা পর লাশ টুকরো করা স্ত্রী’র ফাঁসির আদেশ

 

ভোলা প্রতিনিধি ঃ ভোলায় গভীর রাতে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলার এডিশনাল জজ আদালত-২ এর বিচারক।
১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট অতীন্দ্রনাথ ব্যানার্জি ও অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু।
মামলার নথি ও আইনজীবী সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়গুপি গ্রামের ঝড়ু মুন্সি বাড়ির মো. ফরহাদ হোসেন টিটব দুইটি বিয়ে করেন। প্রথম স্ত্রী ও মামলার বাদী মাহামুদা বেগমের সঙ্গে তিনি নিজ বাড়িতে বসবাস করতেন। দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগম থাকতেন সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামে।
স্বামী দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নিয়মিত যাতায়াত ও খোঁজখবর না নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ দেখা দিত। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় নুরনাহার ফোন করে স্বামীকে তার বাড়িতে যেতে বলেন। ফরহাদ সেখানে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ওই রাতের কোনো একসময় নুরনাহার ধারালো দা দিয়ে ফরহাদ হোসেন টিটবকে কুপিয়ে হত্যা করেন। পরে মরদেহের কিছু অংশ টুকরো টুকরো করে পাতিলে ভরে রাখেন তিনি।
পরদিন সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তাক্ত অবস্থায় দা হাতে ঘরের দরজায় স্বামীর মরদেহের পাশে বসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নুরনাহারকে আটক করে।
এ ঘটনায় নিহত ফরহাদের প্রথম স্ত্রী মাহামুদা বেগম বাদী হয়ে ভোলা সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অতীন্দ্র লাল ব্যানার্জি জানান ২০২১ সালে আসামি অত্যন্ত ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড টি ঘটিয়েছে। যাহা পরবর্তীতে আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে প্রমাণিত হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ওই সিনিয়র আইনজীবী আরো বলেন, আদালতের এই ধরনের রায়ে ভোলায় পরিকল্পিত হত্যার ঘটনাগুলো নিয়ন্ত্রণে আসবে। ভোলার আদালতে প্রথম নারী আসামির বিরুদ্ধে এই ধরনের রায়ে অপরাধীর অপরাধ অনেকটা কমবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4357" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০