admin
১৪ অগাস্ট ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাস মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা : সভাপতি আমিন খান, সম্পাদক বাচ্চু মোল্লা

কাগজ প্রতিবেদক।।

ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব আমিনুল ইসলাম খানকে সভাপতি এবং আলহাজ্ব ফজলুর রহমান (বাচ্চু) মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সমিতির প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, গত ১২ আগস্ট এ কমিটি গঠন করা হয়। এতে আলহাজ্ব মাসফার উদ্দিন আহমেদ ও আলহাজ্ব হাছান মাকসুদুর রহমানকে সহ-সভাপতি করা হয়েছে। হুমায়ুন কবির সেলিম (প্রাক্তন চেয়ারম্যান) ও মুনতাসির আলম চৌধুরীকে যুগ্ম সম্পাদক, মাইনউদ্দিন জেহাদ ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক, মামুনুর রশিদ বাহারকে অর্থবিষয়ক সম্পাদক এবং মো. মাকসুদুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
কমিটিতে শহিদুল ইসলাম ডালিমকে নির্বাহী সদস্য (ডিপো কর্মকর্তা) করা হয়েছে। নির্বাহী সদস্য হিসেবে আরও রয়েছেন তাজউদ্দিন বাচ্চু, মহিউদ্দিন হাওলাদার, আলাউদ্দিন, আলমগীর হোসেন, মো. সিরাজুল ইসলাম, সাইদুর রহমান পলাশ ভূঁইয়া, আলহাজ্ব আবু ইউসুফ (চেয়ারম্যান), শাহ ইলিয়াস, আলহাজ রিয়াজ শিকদার, মো. সুজন মিয়া ও মশিউর রহমান সোহাগ ফরাজী।
এ ছাড়া আলহাজ্ব রিয়াজ শিকদারকে নির্বাহী সদস্যের পাশাপাশি শাখা প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান (বাচ্চু) মোল্লার স্বাক্ষর করা নথিতে নতুন কমিটির সদস্যদের নাম ও পদবি উল্লেখ রয়েছে। নথিতে ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অন্তর্ভুক্ত বলেও উল্লেখ করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4327" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০