বিশেষ প্রতিনিধি।।
ভোলায় সদ্য ঘোষিত দাখিল পরীক্ষায় ভোলা সদরে সবচেয়ে ভালো ফলাফল করেছে মৌলভীর হাট হোসাইনিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন তার মধ্যে পাঁচটি এ প্লাস সহ ৭৫ জন কৃতকার্য হয়েছে। রেজাল্টে শিক্ষক ও অভিভাবকদের কৃতজ্ঞতা জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মা্যওলানা মোঃ নজরুল ইসলাম। ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করার জন্য তিনি শিক্ষক এবং অভিভাবকদের সাহায্য কামনা করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা দারুল হাদিস কামিল মাদ্রাসা ৬৬ জন পাস করেছে ১৪ জন ফেল করেছে এ প্লাস পেয়েছে ২টি। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম ধনিয়া আলিম মাদ্রাসা তাদের ৩৩ জন পাস করেছেন ফেল করেছেন পাঁচজন এবং এ প্লাস পেয়েছে ১জন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন