admin
২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত দাবি আরসিপির

নিউজ ডেস্ক

ভোলার চরফ্যাশনের একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগের ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে উপকূলভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি)।

সংগঠনটি ভুক্তভোগী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে।

আরসিপির এক বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং সংগঠনের নিজস্ব অনুসন্ধানে চরফ্যাশন সরকারি কলেজ ও ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও কোন্দলের প্রভাব সাধারণ শিক্ষার্থীদের ওপর পড়ছে। এর ফলে পরীক্ষাকেন্দ্রে কিছু শিক্ষার্থী শারীরিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংগঠনটির দাবি, গত ১১ জুলাই পরীক্ষাকেন্দ্রে সংঘটিত ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং নারী শিক্ষার্থীদের ওপর দীর্ঘদিন ধরে চলা হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ঘটনাটি ঘটেছে।

আরসিপি আরও অভিযোগ করে, পরীক্ষাকেন্দ্রে নারী শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদ করার পর শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বলে সংগঠনটি দাবি করেছে। এতে ভুক্তভোগী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচার পাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন।

সংগঠনটি ঘটনাটিকে মানবাধিকারের লঙ্ঘন উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

বিবৃতিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ পর্যালোচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় আরসিপির চেয়ারম্যান রেদওয়ানুল হক বলেন, “চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। আমরা পর্যবেক্ষণ করব প্রশাসন কী পদক্ষেপ নেয়। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন হলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।”

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4172" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০