admin
১৯ জুলাই ২০২৬, ৬:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কলেজ প্রতিনিধি।।

ভোলা সরকারি কলেজের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। শনিবার (১৮ জুলাই) কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ও অধ্যয়নরত কলেজটির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দিতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ১৪৫ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও উপস্থিত ছিলেন ৫১ জন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল। প্রধান অতিথি হিসেবে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে প্রধান অতিথির বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ভোলা সরকারি কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী মো. মমিন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মমিন উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি নিজের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠের কথা স্মরণ করে অধ্যবসায়, সততা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন কলেজের সাবেক শিক্ষার্থী মালিহা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকের হোসেন ইফাজ, কুমিল্লা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর ফারহান এবং ইসরাত জাহান ইভা।

 

বিশেষ অতিথির বক্তব্যে ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, “মেধাবী হওয়ার পাশাপাশি একজন সৎ ও ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন ও সফলতা।”

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ এবং দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. শিমুল চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। প্রথমবারের মতো আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি এবং কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4157" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০