admin
১৭ জুলাই ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার তজুমদ্দিনে ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক।।

ভোলার তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল চরে ব্লকনেতা আজগর হাওলাদারের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১৭ জুলাই) সকালে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চরমোজাম্মেল চরের বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হচ্ছে। দাবি করা টাকা না দিলে জমিতে চাষাবাদে বাধা, উচ্ছেদের হুমকি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাধারণ কৃষকদের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল চরে ব্লকনেতা আজগর হাওলাদারের নিয়ন্ত্রণাধীন প্রায় ৮০ বাট জমি রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ৩০টি পরিবারের কাছে চাঁদা দাবি করে টাকা না পেয়ে তাদের জমিতে চাষাবাদ বন্ধ করে দেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার আজগর হাওলাদার লোকজন নিয়ে কৃষক শরীফের জমিতে জোরপূর্বক পাওয়ার টিলার দিয়ে চাষ করতে গেলে শরীফের স্ত্রী কৃষাণী শাহানুর বেগম বাধা দেন। এ সময় তাকে পাওয়ার টিলার দিয়ে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে কৃষক নুরনবী বলেন, প্রায় ২০ বছর আগে তারা চরমোজাম্মেল চরের জঙ্গল পরিষ্কার করে আবাদ শুরু করেন। বর্তমানে ওই খাস জমিতে প্রায় দুই হাজার পরিবারের বসবাস। শুরু থেকেই ব্লকনেতার মাধ্যমে চরটি নিয়ন্ত্রিত হয়ে আসছে। এখন নানা অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি ও হয়রানির কারণে অসহায় মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগী রহিমা বিবি জানান, পাঁচ বছর আগে ৭৫ হাজার টাকার বিনিময়ে এক বাট জমি নিয়ে সেখানে বসবাস শুরু করেন। কিন্তু প্রতি বছর ব্লকনেতার চাহিদামতো টাকা না দিলে উচ্ছেদের ভয় দেখানো হয়। তারা এই নির্যাতন ও হয়রানি থেকে মুক্তি চান। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় ১০টি পরিবার ব্লকনেতা আজগর হাওলাদারের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজি, মারধর ও হুমকির বিচার দাবি করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে ব্লকনেতা আজগর হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4154" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০